বগুড়ার ধুনট উপজেলায় হেউটনগর বড়বাড়ি মহল্লার অন্তত ৩০টি পরিবার চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ করে দেওয়ার অভিযোগ জানিয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, অভিযুক্তদের হুমকির কারণে তারা নিরাপদভাবে রাস্তা ব্যবহার করতে পারছেন না।
স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে পুকুর ভরাট করে রাস্তা নির্মাণ করেছিলেন। এই রাস্তাই ছিল এলাকার নারী, শিশু ও বৃদ্ধদের চলাচলের একমাত্র মাধ্যম।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ১০ জানুয়ারি ২০২৬ তারিখে হেউটনগর কোদলাপাড়া গ্রামের রঞ্জু মিয়া (৪৫), মঞ্জু মিয়া (৪০), শাপলা খাতুন (৩৫) ও স্বপন প্রমুখরা কোদাল দিয়ে রাস্তাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন। প্রতিবাদ করলে তারা গ্রামবাসীর ওপর চড়াও হন এবং হুমকি দেন, যে কেউ রাস্তাটি মেরামত করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে।
রাস্তা বন্ধ থাকার কারণে অসুস্থ রোগী ও স্কুলগামী শিক্ষার্থীরা সমস্যার মুখে পড়েছেন। ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন