বগুড়ায় সাংবাদিক ও ডিবি পুলিশের পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. সঞ্জয় সরকার (৩০), পিতা মৃত লাল মিয়া, ফুলবাড়ী দক্ষিণপাড়া; মো. শাহিন হোসেন (৩৪), পিতা মো. আনোয়ার হোসেন, বৃন্দাবন পশ্চিমপাড়া; এবং মো. আশরাফুল ইসলাম (৪২), পিতা মো. ডাবলু মিয়া, ফুলবাড়ী মধ্যপাড়া। তারা সবাই বগুড়া জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে সারিয়াকান্দি পৌরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৬) নিয়মিত সাইট পরিদর্শন শেষে ফেরার পথে সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ি এলাকা থেকে ৫–৬ জন ব্যক্তি সাংবাদিক ও ডিবি পুলিশের পরিচয়ে তাকে আটক করে। পরে তাকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে অপহরণকারীরা ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে সারিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০, তারিখ ১৩ জানুয়ারি ২০২৬। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪১, ১৭০, ৩৬৫, ৩৮৫, ৩৮৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।
ডিবির অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে পরিদর্শক মো. রাকিব হোসেনসহ একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে সঞ্জয় সরকারকে শনাক্ত করে। এরপর মঙ্গলবার বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সঞ্জয়ের দেওয়া তথ্য অনুযায়ী তার ভাড়াকৃত বাসা থেকে ৮২ হাজার টাকা এবং শাহিন হোসেনের হেফাজত থেকে ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থের মোট পরিমাণ ১ লাখ ১৬ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট মুক্তিপণের টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন