ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরান হুঁ'শি'য়ারির পর কাতারের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

ইরান হুঁ'শি'য়ারির পর কাতারের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
চিত্র : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মাঝে যুক্তরাষ্ট্র কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু সেনা সদস্য সরিয়ে নিচ্ছে। এ তথ্য বুধবার (১৪ জানুয়ারি) তিনজন মার্কিন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়।

ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে শক্তিশালী পাল্টা হামলা করা হবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী, আল উদেইদ ঘাঁটি থেকে সেনাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একজন কূটনীতিক জানিয়েছেন, বুধবার সন্ধ্যার মধ্যে সেনাদের ঘাঁটি ত্যাগ করতে বলা হয়েছে। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে বিস্তারিত জানেন না। কাতারের মার্কিন দূতাবাস এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

মধ্যপ্রাচ্যের এই বিমান ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে। গত বছরের জুনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের পরও ঘাঁটিটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানের হুঁশিয়ারি ছাড়াও যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলা এবং ইরান বিক্ষোভকারীদের ওপর পদক্ষেপের মধ্যে সামরিক অবস্থান নিয়ে সতর্কতা অবলম্বন করছে। এদিকে, তেহরান ও আঞ্চলিক দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্থগিত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আমিরাত ও তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন, আর তেহরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও রিয়ালের রেকর্ড দরপতনের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। কয়েকদিনের মধ্যে তা সহিংস বিক্ষোভে রূপ নেয়। গত দুই সপ্তাহে নিরাপত্তা বাহিনীসহ প্রায় ২ হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী এবং ১৪৭ জন নিরাপত্তা কর্মীর মৃত্যু যাচাই করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরান হুঁ'শি'য়ারির পর কাতারের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ