ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরান পরিস্থিতি নিয়ে যা বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

ইরান পরিস্থিতি নিয়ে যা বলল চীন
চিত্র : সংগৃহীত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ইরানের বর্তমান পরিস্থিতি চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাও নিং বলেন, এখন পর্যন্ত ইরানে কোনো চীনা নাগরিক আহত বা নিহত হয়েছেন বলে তাদের কাছে কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, চীনের পক্ষ থেকে ইরানে থাকা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাও নিং চীনা নাগরিকদের সতর্ক করেছেন এবং বলেছেন, তারা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন এবং নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। প্রয়োজনে তারা ইরানে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কনসুলার হটলাইনে ফোন করতে পারেন।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরান পরিস্থিতি নিয়ে যা বলল চীন

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ইরানের বর্তমান পরিস্থিতি চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাও নিং বলেন, এখন পর্যন্ত ইরানে কোনো চীনা নাগরিক আহত বা নিহত হয়েছেন বলে তাদের কাছে কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, চীনের পক্ষ থেকে ইরানে থাকা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাও নিং চীনা নাগরিকদের সতর্ক করেছেন এবং বলেছেন, তারা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন এবং নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। প্রয়োজনে তারা ইরানে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কনসুলার হটলাইনে ফোন করতে পারেন।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ