নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের ও উদ্ধারকৃত মালামাল শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৩টার দিকে লেফটেন্যান্ট কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪), জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসু নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) এবং ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।
অভিযানে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্রসহ ২টি কার্তুজ, ৩টি পিস্তল ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, ১৭টি মোবাইল ফোন, এর মধ্যে ১৩টি স্মার্টফোন ও ৪টি বাটন ফোন, ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯ বোতল বিদেশি মদ, ২টি নকল পিস্তল, ২টি রাম দা এবং একটি ল্যাপটপ।
এ বিষয়ে শিবপুর মডেল থানা জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত মালামাল যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন