ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানে সরকারপন্থী সমাবেশে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬

ইরানে সরকারপন্থী সমাবেশে জনস্রোত

ইরানের রাজধানী তেহরানে সরকারের সমর্থনে হাজার হাজার মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার তেহরানের কেন্দ্রস্থলের একটি প্রধান স্কয়ারে এই সমাবেশ হয়। এতে সরকারের প্রতি সমর্থন জানানো হয় এবং সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণ করা হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে রাজধানীর এনগেলাব (বিপ্লব) স্কয়ার। সেখানে সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় তেহরান সরকার চলমান সরকারবিরোধী বিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট ‘দাঙ্গা’ হিসেবে আখ্যা দেয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আহ্বানে তেহরানের পাশাপাশি ইরানের অন্যান্য শহরেও একই ধরনের সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সহিংসতায় ইরানে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে দমন অভিযানে শত শত বিক্ষোভকারী গুলিতে নিহত হওয়ার অভিযোগও উঠেছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি নেতৃত্ব আলোচনায় আগ্রহী বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরান সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত, পাশাপাশি আলোচনার পথও খোলা রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

আরাঘচি আরও বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও সেই আলোচনা হতে হবে ন্যায্য, সমান অধিকারের ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানের ওপর দাঁড়িয়ে।

সমাবেশে অংশ নিয়ে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনাকে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান বর্তমানে চতুর্মুখী যুদ্ধে লিপ্ত রয়েছে, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক যুদ্ধ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই।

গালিবাফ বলেন, ইরানি জাতি কখনোই শত্রুকে তাদের লক্ষ্য অর্জনের সুযোগ দেয়নি। তার বক্তব্য চলাকালে সমাবেশে উপস্থিত সরকারপন্থী অংশগ্রহণকারীদের ফারসি ভাষায় ‘ইসরায়েলের মৃত্যু চাই’ ও ‘আমেরিকার মৃত্যু চাই’ স্লোগান দিতে শোনা যায়।

নতুন করে কোনো হামলা হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের স্পিকার বলেন, ইরানি সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুলে না যাওয়ার মতো শিক্ষা দেবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানে সরকারপন্থী সমাবেশে জনস্রোত

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ