ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত, ২লাখ জরিমানা আদায়

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬

নীলফামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান   আদালত, ২লাখ জরিমানা আদায়

নীলফামারীর ডোমার উপজেলায় একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বেতগাড়া এলাকায় জামিয়ার রহমানের মালিকানাধীন এমএসবি ব্রিকস নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটায় মজুদ থাকা কাঁচা ইট ট্রাক্টর দিয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে বিধি অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত, ২লাখ জরিমানা আদায়

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলায় একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বেতগাড়া এলাকায় জামিয়ার রহমানের মালিকানাধীন এমএসবি ব্রিকস নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটায় মজুদ থাকা কাঁচা ইট ট্রাক্টর দিয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে বিধি অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ