পঞ্চগড়ের আটোয়ারীতে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নামে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সংবাদ প্রকাশের পর তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব রঞ্জন এবং বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলাকালে সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট তিন প্রধান শিক্ষককে শোকজ নোটিশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, কেন এসএসসি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি ও নীতিবিরোধী। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন