বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, তিনি রাজনীতিকে জনগণের সেবার একটি মাধ্যম হিসেবে দেখেন এবং রাজনীতির সঠিক ও দায়বদ্ধ চর্চা করতে আগ্রহী।
এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার দখল নয়, এটি জনগণের জন্য কাজ করার, সমাজের স্বার্থ সুরক্ষার এবং দেশের উন্নয়ন নিশ্চিত করার একটি গুরুত্বর্পূণ উপায়। আমি চাই বিএনপি এমন একটি দল হোক, যা নীতি, সংহতি এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করবে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব হলো যুব সমাজ, সাধারণ মানুষ এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে রাজনীতির সঠিক চর্চার চেতনাকে জাগ্রত করা। অসহিষ্ণুতা, অশান্তি বা রাজনৈতিক সহিংসতা রাজনীতির অংশ হতে পারে না। আমরা চাই শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং জনগণ কেন্দ্রিক রাজনীতি অব্যাহত রাখতে।
রাজনীতির নতুন প্রজন্মের প্রতি তারেক রহমানের বার্তা,আপনারা সততা, নৈতিকতা এবং দায়িত্ববোধের সঙ্গে রাজনীতি করুন। আপনারা সমাজের সেবক হিসেবে থাকুন। এটাই ভবিষ্যতের রাজনীতির সঠিক চর্চা।
তারেক রহমান আরও বলেন, “অশান্তি বা সহিংসতা রাজনীতির অংশ হতে পারে না। শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতিই আমাদের লক্ষ্য।”
বিশ্লেষকরা মনে করছেন, এ মনোভাব দলের শৃঙ্খলা ও জনগণ কেন্দ্রিক রাজনীতিকে শক্তিশালী করবে। দলের শীর্ষ নেতৃত্বের এমন মনোভাব রাজনৈতিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনীতির সংস্কৃতি উন্নয়নে সহায়ক হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন