ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আগামীকাল

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬

ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আগামীকাল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। সোমবার (১৩ জানুয়ারি) দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইরান হিউম্যান রাইটস এবং ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান জানিয়েছে, ২৬ বছর বয়সী ইরফান সোলতানি গত সপ্তাহে কারাজ শহর থেকে গ্রেপ্তার হন। সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী, ইরফান সোলতানির পরিবারকে জানানো হয়েছে— তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগামী ১৪ জানুয়ারি।

ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোঘাদ্দাম এক বিবৃতিতে বলেন, “১৯৮০–এর দশকে যেভাবে ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করত, সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে তার ভয়াবহ মিল রয়েছে। সেসব ঘটনাকে আন্তর্জাতিকভাবে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।”

ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান এক বিবৃতিতে জানায়, ইরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি। সংস্থাটির দাবি, ইরফানের একমাত্র ‘অপরাধ’ ছিল ইরানের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে অবস্থান নেওয়া।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইরফান সোলতানিকে কোনো স্বচ্ছ বিচার প্রক্রিয়ার সুযোগ দেওয়া হয়নি এবং তাকে আইনজীবী নিয়োগের অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যম ইউএস সানের তথ্যমতে, তার বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার’ অভিযোগ আনা হয়েছে— যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ইরানের বিভিন্ন এলাকায় ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় ইরফানের মৃত্যুদণ্ড ও তা কার্যকরের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, সাম্প্রতিক সময়ে ইরান সরকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বিক্ষোভের নামে যারা সরকারি সম্পদের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি— এমনকি মৃত্যুদণ্ডও কার্যকর করা হবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ইরানজুড়ে ৬৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

চলমান সংকটের কারণে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, গণপরিবহণ বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় দেশটির স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি, অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আগামীকাল

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ