বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক খাতের এক অতি সংবেদনশীল কিন্তু কম আলোচিত অংশ হলো হরিজন সম্প্রদায়। এই সম্প্রদায়ের মানুষরা প্রায়শই সমাজের মূলধারার বাইরে থেকে নানা রকম বৈষম্য, উপেক্ষা এবং আর্থ-সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। হরিজন সম্প্রদায়ের পরিবারগুলো প্রধানত ভোরের আলো ফোটার আগেই কাজে নেমে পড়েন তারা। কেউ ঝাড়ু হাতে শহরের রাস্তায়, কেউবা নর্দমার পাশে, কেউ আবার দিনমজুরির খোঁজে। নাম তাদের হরিজন.একটি জনগোষ্ঠী, যাদের শ্রমে শহর পরিষ্কার থাকে, কিন্তু জীবন থাকে অদৃশ্য।
বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামীণ জনপদে ছড়িয়ে থাকা হরিজন সম্প্রদায়ের মানুষরা শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছেন বৈষম্য, সামাজিক অবহেলা ও দারিদ্রতার বোঝা। রাষ্ট্রীয় কাগজে তারা নাগরিক, কিন্তু বাস্তবে এখনও অনেকাংশে প্রান্তিক।কিন্তু আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সরকারী সুযোগ-সুবিধা থেকে অনেকেই বঞ্চিত। গ্রামীণ অঞ্চলে হরিজন সম্প্রদায়ের অনেক শিশু স্কুলে যেতে পারে না এবং প্রাপ্তবয়স্কদের আয়ের সুযোগও সীমিত। এই বৈষম্য তাদের সমাজের মূলধারায় প্রবেশের পথে বড় বাধা সৃষ্টি করে।
গণমাধমকর্মীরা বলেন, হরিজন সম্প্রদায় শুধু সংখ্যালঘু নয়, তাদের জীবনের গল্প দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের চিত্রও ফুটিয়ে তোলে। সচেতনতা, শিক্ষার সুযোগ এবং সামাজিক সমর্থনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা সম্ভব।”
এ বিষয়ে গবেষকরা উল্লেখ করেন, হরিজন সম্প্রদায়ের অধিকার ও সুযোগ বৃদ্ধির জন্য সরকারের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠান ও এনজিওগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এই সম্প্রদায়ের মানুষরা আমাদের দেশের অতলান্তিক সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে দাঁড়ানো মানে শুধু মানবিক দায়িত্ব নয়, দেশের সামাজিক ন্যায় ও অগ্রগতির প্রতিফলন। তবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের ক্ষেত্রে তারা এখনও পিছিয়ে।
একজন প্রবীণ হরিজন নারী বলেন, আমরা কাজ করি সবার জন্য, কিন্তু কেউ আমাদের মানুষ হিসেবে দেখে না।
হরিজন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ধর্মীয় আচার, সংগীত ও উৎসব রয়েছে। রঙিন পোশাক, লোকগান আর পারিবারিক বন্ধনে গড়া তাদের জীবনচিত্র সমৃদ্ধ হলেও মূলধারার সমাজে তা খুব কমই তুলে ধরা হয়। সমাজবিজ্ঞানীরা মনে করেন, এই সংস্কৃতি সংরক্ষণ ও তুলে ধরা না গেলে একটি জনগোষ্ঠীর ইতিহাস হারিয়ে যাবে। বর্তমান প্রজন্মের কিছু শিশু স্কুলে যাচ্ছে। কেউ কেউ স্বপ্ন দেখে শিক্ষক, নার্স কিংবা সরকারি চাকুরে হওয়ার। কিন্তু দারিদ্র্য ও সামাজিক বৈষম্য এখনও তাদের বড় বাধা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন