ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া গ্যাস বেলুন ঘিরে আসামে আ'তঙ্ক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া গ্যাস বেলুন ঘিরে আসামে আ'তঙ্ক
চিত্র : সংগৃহীত

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি গ্যাস বেলুনকে ঘিরে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছার জেলায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার জেলার একটি মাঠে আকাশ থেকে নেমে আসা বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকারের ওই গ্যাস বেলুনটি রোববার আসামের কাছাড় জেলায় উদ্ধার করা হয়। হঠাৎ করে আকাশ থেকে বেলুনটি নেমে আসায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

কাছার জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছাড় জেলার বরখোলা এলাকায় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, অস্বাভাবিকভাবে বড় ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে, যা মুহূর্তেই সবার নজরে পড়ে। বেলুনটি দেখে আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেন। পরে ভিডিপির সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাসও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের পৌঁছানোর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়।

পুলিশ জানায়, বিদ্যালয়ের নামের পাশাপাশি বেলুনটিতে তিন ব্যক্তির ছবি এবং বাংলায় লেখা কিছু বার্তাও ছিল। কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছার জেলায় পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া গ্যাস বেলুন ঘিরে আসামে আ'তঙ্ক

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি গ্যাস বেলুনকে ঘিরে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছার জেলায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার জেলার একটি মাঠে আকাশ থেকে নেমে আসা বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকারের ওই গ্যাস বেলুনটি রোববার আসামের কাছাড় জেলায় উদ্ধার করা হয়। হঠাৎ করে আকাশ থেকে বেলুনটি নেমে আসায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

কাছার জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছাড় জেলার বরখোলা এলাকায় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, অস্বাভাবিকভাবে বড় ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে, যা মুহূর্তেই সবার নজরে পড়ে। বেলুনটি দেখে আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেন। পরে ভিডিপির সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাসও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের পৌঁছানোর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়।

পুলিশ জানায়, বিদ্যালয়ের নামের পাশাপাশি বেলুনটিতে তিন ব্যক্তির ছবি এবং বাংলায় লেখা কিছু বার্তাও ছিল। কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছার জেলায় পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ