ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করলেন ট্রাম্প
চিত্র : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন। রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই পোস্টে ট্রাম্প নিজের একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে লেখা হয়, ২০২৬ সালের জানুয়ারি মাসে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়ার দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং সে সংক্রান্ত বিচারপ্রক্রিয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন বলে উল্লেখ করা হয়।

ওই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

জ্বালানি তেলে সমৃদ্ধ ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে এর আগেও মন্তব্য করেন ট্রাম্প। মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর তিনি জানান, ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এবং দেশটির সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে ওয়াশিংটন। পরবর্তীতে ‘উপযুক্ত সময়ে’ তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, মাদুরোকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে ভেনেজুয়েলার সেনাবাহিনী দেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন জানায়।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যেই নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ