ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অপারেশন ডেভিল হান্ট-এ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬

অপারেশন ডেভিল হান্ট-এ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ নামে পরিচালিত এই অভিযান মিরপুর মডেল, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।

ডিএমপি সূত্র জানায়, অভিযানে মিরপুর মডেল থানা এলাকা থেকে সর্বাধিক ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১০ জন এবং যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিলেন। অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, একদিনে বিপুলসংখ্যক গ্রেপ্তার আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেও, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে অপরাধ দমনে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া কঠিন হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অপারেশন ডেভিল হান্ট-এ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ নামে পরিচালিত এই অভিযান মিরপুর মডেল, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।

ডিএমপি সূত্র জানায়, অভিযানে মিরপুর মডেল থানা এলাকা থেকে সর্বাধিক ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১০ জন এবং যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিলেন। অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, একদিনে বিপুলসংখ্যক গ্রেপ্তার আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেও, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে অপরাধ দমনে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া কঠিন হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ