ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রে/প্তা'র

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬

ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রে/প্তা'র
চিত্র : সংগৃহীত

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ঘানার সাবেক অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তা দেশ ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও শেষ পর্যন্ত রেহাই পেলেন না। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে বলে বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘানায় দুর্নীতির অভিযোগে যাকে খোঁজা হচ্ছিল, সেই সাবেক অর্থমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে বলে তার আইনজীবীরা নিশ্চিত করেছেন। ৬৬ বছর বয়সী কেন ওফোরি-আত্তা গত বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এ সময় তিনি প্রোস্টেট ক্যানসারের অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছিলেন।

আইনজীবীদের বরাতে জানা যায়, গত ফেব্রুয়ারিতে ঘানার কর্তৃপক্ষ ওফোরি-আত্তাকে পলাতক ঘোষণা করে এবং নভেম্বর মাসে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়। এর পর যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন তিনি।

এক বিবৃতিতে ওফোরি-আত্তার আইনজীবীরা জানান, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রে তার বর্তমান অবস্থান সংক্রান্ত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা বলেন, ওফোরি-আত্তা অভিবাসন কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছেন এবং বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশা করা হচ্ছে।

আইসিইর অনলাইন তথ্য অনুযায়ী, কেন ওফোরি-আত্তাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্থাপনায় রাখা হয়েছে। উল্লেখ্য, তিনি ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিতর্কিত কর সংস্কার কার্যক্রম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার নেতৃত্ব দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রে/প্তা'র

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ