নির্বাচনের মাত্র মাসখানেক আগে পুলিশ প্রশাসনের উচ্চ পদে ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।
রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে, এবং অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম কমিশনার পদে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপির উপকমিশনার, নোয়াখালীর পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টার্সে, এবং পিটিসি খুলনার পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, এবং এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে একই শাখায় ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে নৌপুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জায়েদ শাহরীয়ারকে পুলিশ অধিদফতরে (টিআর পদে) পুলিশ সুপার, এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও রেলওয়ে পুলিশ সুপার সাইফুল হককে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে স্থানান্তরের নির্দেশ দেওয়া হলেও তাদের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন