জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনায় এসেছে নাটকীয় মোড়। টানা দশটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব এগিয়ে থাকার পর, নতুন কেন্দ্রের ফলাফলে আবারও ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পুরোনো ছন্দে ফিরে আসেন। পাশাপাশি জিএস ও এজিএস পদেও শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে ২৫তম কেন্দ্র নাট্যকলা বিভাগের ভোটের ফল ঘোষণা করা হয়। এতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর চেয়ে ৮০ ভোটে এগিয়ে যান রিয়াজুল ইসলাম। এর আগে ২০টি কেন্দ্রের গণনা শেষে একেএম রাকিব এগিয়ে ছিলেন, তবে নতুন পাঁচটি কেন্দ্রের ফলাফলে এই ধারা পাল্টে যায়।
২৫টি কেন্দ্রের মোট ফলাফলে রিয়াজুল ইসলাম ২,৯৮৩ ভোট পান। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব পান ২,৯০৩ ভোট।
ভিপি, জিএস ও এজিএসসহ শীর্ষ তিনটি পদ এবং অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে এখনও ছাত্রদল এগিয়ে রয়েছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের কয়েকজন ভালো অবস্থানে আছেন।
এ পর্যন্ত ঘোষিত ২৫টি কেন্দ্র হলো:
মার্কেটিং, ফার্মেসি, পরিসংখ্যান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ফাইন্যান্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বায়োকেমিস্ট্রি, নৃবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রিন্টমেকিং–ভাস্কর্য–ড্রয়িং, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান, সিএসই, ভূমি ব্যবস্থাপনা ও আইন, দর্শন, গণিত, ইসলামিক স্টাডিজ, আইইআর, ইংরেজি এবং নাট্যকলা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন