ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আহত হয়ে হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬

আহত হয়ে হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী - মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনের বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়েন। এ ঘটনায় তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়। মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানিয়েছেন, “তিনি সচেতন আছেন, তবে বর্তমানে ভর্তি রাখা হবে কি না তা নিশ্চিত নয়। বিষয়টি বলা কঠিন।”

মাহাথির মোহাম্মদ ১০০ বছর বয়সী প্রবীণ রাজনীতিক। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত জুলাইয়ে নিজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে তিনি হৃদরোগজনিত সমস্যায় একাধিকবার বাইপাস অস্ত্রোপচারও করেছেন।

বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা মাহাথিরের শারীরিক অবস্থার বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আহত হয়ে হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনের বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়েন। এ ঘটনায় তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়। মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানিয়েছেন, “তিনি সচেতন আছেন, তবে বর্তমানে ভর্তি রাখা হবে কি না তা নিশ্চিত নয়। বিষয়টি বলা কঠিন।”

মাহাথির মোহাম্মদ ১০০ বছর বয়সী প্রবীণ রাজনীতিক। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত জুলাইয়ে নিজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে তিনি হৃদরোগজনিত সমস্যায় একাধিকবার বাইপাস অস্ত্রোপচারও করেছেন।

বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা মাহাথিরের শারীরিক অবস্থার বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ