জাপানের পশ্চিম উপকূলে মঙ্গলবার ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোথাও সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপি।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.৮ বলে উল্লেখ করেছে।
এদিকে জাপানের আবহাওয়া সংস্থা জানায়, একই অঞ্চলে একের পর এক ৪.৫, ৫.১, ৩.৮ ও ৫.৪ মাত্রার কয়েকটি ছোট ভূমিকম্পও অনুভূত হয়েছে। তবুও পরিস্থিতি বিবেচনায় সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের বসবাসকারী এই দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প হয়ে থাকে। তবে এসব ভূমিকম্পের বেশিরভাগই তুলনামূলকভাবে কম মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন