দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ দফায় মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১ জন, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩ জন শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। তবে শূন্যপদের সংখ্যা প্রয়োজন অনুযায়ী কমবেশি হতে পারে।
সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ অনুযায়ী, দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিবন্ধন সনদধারী আগ্রহী প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন ফরম পূরণ এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৭ জানুয়ারি, দিনগত রাত ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স আগামী ৪ জুন সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে বৈধ থাকতে হবে। তবে ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদন করতে পারবে না।
শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী, পদভিত্তিক শূন্যপদের তালিকা এবং আবেদন ফরমের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd থেকে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন