ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬

বগুড়ায় গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
বগুড়ায় গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৩৫ হাজার

বগুড়ায় গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩৫ হাজার জরিমানা 

বগুড়ায় সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকট নিয়ে ভোক্তাদের মধ্যে যখন অস্থিরতা বাড়ছিল, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (৩ জানুয়ারি) শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্যাস বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বিক্রয়কেন্দ্রগুলোতে সিলিন্ডার গ্যাসের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ, এবং সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। তদারকির সময় শাজাহানপুর উপজেলার আবির আরাফাত স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ আশরাফুলকে রশিদ সংরক্ষণ না করায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধের পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় সদর উপজেলার তিনমাথা এলাকার বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের মালিক মোঃ রফিকুল ইসলামকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের কঠোরভাবে সরকারি আইন মেনে চলা এবং নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভোক্তা অধিদপ্তরের এমন অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। অধিদপ্তর জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে.

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ায় গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩৫ হাজার জরিমানা 

বগুড়ায় সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকট নিয়ে ভোক্তাদের মধ্যে যখন অস্থিরতা বাড়ছিল, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (৩ জানুয়ারি) শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্যাস বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বিক্রয়কেন্দ্রগুলোতে সিলিন্ডার গ্যাসের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ, এবং সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। তদারকির সময় শাজাহানপুর উপজেলার আবির আরাফাত স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ আশরাফুলকে রশিদ সংরক্ষণ না করায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধের পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় সদর উপজেলার তিনমাথা এলাকার বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের মালিক মোঃ রফিকুল ইসলামকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের কঠোরভাবে সরকারি আইন মেনে চলা এবং নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভোক্তা অধিদপ্তরের এমন অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। অধিদপ্তর জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে.

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ