ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদুরো আ'টক: কূটনৈতিক সমাধানের আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬

মাদুরো আ'টক: কূটনৈতিক সমাধানের আহ্বান বাংলাদেশের

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ মনে করে, রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান বিরোধ কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করা উচিত এবং এ ক্ষেত্রে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করছে।

গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাদের বন্দিশিবিরে পাঠানো হয়।

মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে। তবে মাদুরো এর আগেও এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন।

মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো আদালতে হাজির করার কথা রয়েছে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

এদিকে, ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে তাকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদুরো আ'টক: কূটনৈতিক সমাধানের আহ্বান বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ