নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম মোয়াম্মার হোসাইন (১৮ মাস)। সে পূর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা দেওলোয়ার হোসাইনের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির সামনে খেলাধুলার সময় হঠাৎ পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তান হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন