উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা এবং এয়ারক্রাফটের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের (লং টাইম মেনটেন্যান্স) প্রয়োজনীয়তার কারণে ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার এবং সার্বিক পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইটের ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও জানান, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ সংশ্লিষ্ট সব বিষয় বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে। এ জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি জানানো হয়েছে, ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে যাত্রীদের অবহিত করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন