ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভেনেজুয়েলার পর এবার মেক্সিকো-কলম্বিয়া-কিউবাকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার পর এবার মেক্সিকো-কলম্বিয়া-কিউবাকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির ‘দখল’ নেওয়ার দাবির পর এবার মেক্সিকো, কলম্বিয়া ও কিউবাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, মাদক সন্ত্রাস দমনে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে ভেনেজুয়েলার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। ট্রাম্পের ভাষায়, মাদক রুখতে যা করা দরকার, তা করতেই যুক্তরাষ্ট্র প্রস্তুত।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং মাদুরোকে গ্রেফতারের ঘটনায় চীন, রাশিয়া ও ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিং বলেছে, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এই হামলা চালানো হয়েছে, যা লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করবে। একইভাবে রাশিয়া ও ইরানও এই অভিযানকে আইনবিরুদ্ধ বলে উল্লেখ করেছে।

মাদুরোকে গ্রেফতারের পর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, মাদক সন্ত্রাস নিয়ে ভেনেজুয়েলাকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। তাই বড় ধরনের পদক্ষেপ নিতে হয়েছে। সেই প্রেক্ষাপটেই তিনি মেক্সিকো, কলম্বিয়া ও কিউবাকে সতর্ক করে জানান, প্রয়োজনে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতেও পিছপা হবে না এবং কোনো ধরনের আন্তর্জাতিক চাপও মানবে না।

মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ট্রাম্প প্রশাসনের সময় থেকেই উত্তেজনাপূর্ণ। বিশেষ করে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ইস্যুতে দুই দেশের মধ্যে সংঘাত তীব্র হয়। ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন, মেক্সিকো যদি যুক্তরাষ্ট্রে শরণার্থী অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে তার ফল ভোগ করতে হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম পার্দোর সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ভালো নয় বলে ধারণা করা হয়, যদিও ট্রাম্প দাবি করেন, তাদের সম্পর্ক অত্যন্ত ভালো।

ভেনেজুয়েলায় অভিযানের পর চাপ বাড়ছে কলম্বিয়ার ওপরও। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে পরোক্ষভাবে ‘মাদক সম্রাট’ আখ্যা দিয়ে দাবি করেছেন, পেত্রোর কোকেন তৈরির কারখানা রয়েছে এবং সেখান থেকেই মাদক যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে। তিনি বলেন, এবার পেত্রোকেও ‘শিক্ষা’ দিতে হবে।

এদিকে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবাকেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলকে ‘ব্যর্থ শাসক’ উল্লেখ করে তিনি বলেন, কিউবার প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে এবং বছরের পর বছর ধরে জনগণ এই ব্যর্থ শাসনের খেসারত দিচ্ছে। ট্রাম্পের ভাষায়, কিউবার জনগণকে এই অবস্থা থেকে মুক্ত করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত থেকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান শুরু হয়। রাজধানী কারাকাসে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মিরান্ডা ও আরাগুয়া প্রদেশ থেকেও হামলার খবর আসে। পরিস্থিতি নিয়ে জল্পনার মধ্যেই ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে এবং মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভেনেজুয়েলার পর এবার মেক্সিকো-কলম্বিয়া-কিউবাকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ