ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬

এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬
চিত্র : সংগৃহীত

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা থেকে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) এই মূল্য ঘোষণা করে বিইআরসি জানায়, নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা থেকে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) এই মূল্য ঘোষণা করে বিইআরসি জানায়, নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ