ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদুরো আ'ট'ক, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬

মাদুরো আ'ট'ক, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
চিত্র : সংগৃহীত

মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শনিবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক আদেশে জানায়, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে ডেলসি রদ্রিগেজকে এই দায়িত্ব পালন করতে হবে।

আদালতের আদেশে বলা হয়, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজ ‘ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দায়িত্ব’ পালন করবেন। একই সঙ্গে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষায় কোন কোন আইনি কাঠামো কার্যকর হবে, তা আদালত নির্ধারণ করবে বলেও উল্লেখ করা হয়। খবর জেরুজালেম পোস্টের।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার ওপর নানা ধরনের চাপ প্রয়োগের মধ্যেই গতকাল দেশটিতে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন সেনারা। পরে স্ত্রীসহ মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং তাদের ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাদুরো আটক হওয়ার পর শনিবার জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডাকেন ডেলসি রদ্রিগেজ। সেখানে তিনি এই ঘটনাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বড় ধরনের হামলা হিসেবে উল্লেখ করে আংশিকভাবে ইসরায়েলকে দায়ী করেন। রদ্রিগেজ বলেন, বিশ্বের সরকারগুলো হতবাক যে ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্র এ ধরনের হামলার শিকার হয়েছে, যার মধ্যে জায়নিস্ট ইঙ্গিত রয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে হোয়াইট হাউসের সামাজিক মাধ্যমে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) ভবনের ভেতর দিয়ে মাদুরোকে হাঁটিয়ে নেওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলার জন্য ‘লেভেল–৪: ভ্রমণ করবেন না’ শীর্ষ সতর্কতা জারি করেছে।

ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকারের অন্যতম প্রভাবশালী নেতা এবং নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। মাদুরো তাকে ‘টাইগার’ বলে আখ্যায়িত করেছেন। তিনি তার ভাই হোর্হে রদ্রিগেজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন, যিনি বর্তমানে দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট।

১৯৬৯ সালের ১৮ মে কারাকাসে জন্ম নেওয়া ডেলসি রদ্রিগেজ বামপন্থি গেরিলা সংগঠন ও বিপ্লবী দল লিগা সোশ্যালিস্তার প্রতিষ্ঠাতা জর্জে আন্তোনিও রদ্রিগেজের মেয়ে। পেশায় আইনজীবী রদ্রিগেজ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ২০১৩-১৪ সালে যোগাযোগ ও তথ্যমন্ত্রী, ২০১4-১৭ সালে পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৭ সালে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন মাদুরো। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি অর্থ ও তেল খাতের দায়িত্ব সামলাচ্ছেন এবং ২০২৪ সালের আগস্টে তাকে তেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদুরো আ'ট'ক, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ