হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) থানার ভেতরে বসে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ঘটে যাওয়া ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন।
ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে রিফর্ম করেছে এবং প্রশাসন তাদের লোক। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করায় তিনি ক্ষুব্ধ। একপর্যায়ে তিনি অতীতে সংঘটিত সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক ভাষায় কথা বলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরে মাহদী হাসানের কাছে একটি শোকজ নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে আলোচনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সব বিষয় খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন