ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খাগড়াছড়িতে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

খাগড়াছড়িতে মনোনয়ন বৈধ ঘোষণা ৭ প্রার্থীর

খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ও জামায়াত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীসহ সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, অপসারিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

শনিবার সকালে খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

বৈধ ঘোষিত অন্য প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, মাইনোরিটি পার্টির উশেপ্রু মারমা, ইসলামী আন্দোলনের মাওলানা কাওসার আজিজী, ইনসানিয়াত বাংলাদেশের নুর ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজার বিরুদ্ধে ক্রেডিট কার্ড ঋণখেলাপির অভিযোগ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার মিয়াজির আয়কর সংক্রান্ত নথি না থাকা এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটার সমর্থনের তথ্যে গড়মিল পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া মুসলিম লীগের প্রার্থীর দলীয় মনোনয়নপত্রে দলের সভাপতির স্বাক্ষর না থাকায় তার প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একাধিক প্রার্থী জানান, তারা এ বিষয়ে আপিল করবেন।

রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত বলেন, মোট ১৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতটি বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ত্রুটির কারণে সাতজনের মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

খাগড়াছড়িতে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ