ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়ার মৃ/ত্যু'তে কাতারের আমিরের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃ/ত্যু'তে কাতারের আমিরের গভীর শোক
চিত্র : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং এই শোকের সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় কাতারের আমির প্রয়াত এই নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত বছর উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার মৃ/ত্যু'তে কাতারের আমিরের গভীর শোক

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং এই শোকের সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় কাতারের আমির প্রয়াত এই নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত বছর উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ