ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের গভীর শোক
চিত্র : সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো পৃথক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন।

বাদশাহ সালমান তার বার্তায় বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ আমরা গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছি। এই শোকাবহ সময়ে আমরা আপনাদের এবং মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন বেগম খালেদা জিয়াকে অসীম রহমত ও ক্ষমার চাদরে আবৃত করা হয়, জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করা হয় এবং শোকাহতদের সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করা হয়। বার্তায় তিনি বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী।

যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তার শোকবার্তায় বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে আমরা আপনাদের এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন মরহুমাকে তার রহমত ও ক্ষমায় আচ্ছাদিত করা হয়, জান্নাতে স্থান দেওয়া হয় এবং শোকাহত পরিবার ও স্বজনদের সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করা হয়। তিনি বলেন, মহান আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রোতা ও প্রার্থনা কবুলকারী।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার এই প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু কেবল একজন রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতির একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক কণ্ঠস্বর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের গভীর শোক

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ