ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা প্রকাশ জামায়াত আমির

ডিপটি প্রধান
ডিপটি প্রধান
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫

ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা প্রকাশ জামায়াত আমির

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের বিষয়টি বিবেচনা করছেন। একই সঙ্গে তিনি এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের তথ্যও প্রকাশ করেছেন, যা তার ভাষ্য অনুযায়ী ‘গোপন’ রাখা হয়েছিল ওই কূটনীতিকের অনুরোধে।

বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ানোর প্রেক্ষাপটে জামায়াত আমির নিশ্চিত করেছেন, চলতি বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়। তবে অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে তার সাক্ষাৎ প্রকাশ্যে হলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলে জানান তিনি।

ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

এ বিষয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করা হয়নি। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে পড়তে আমরা আগ্রহী নই। বরং সব দেশকে সম্মান করে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই আমাদের লক্ষ্য।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা প্রকাশ জামায়াত আমির

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের বিষয়টি বিবেচনা করছেন। একই সঙ্গে তিনি এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের তথ্যও প্রকাশ করেছেন, যা তার ভাষ্য অনুযায়ী ‘গোপন’ রাখা হয়েছিল ওই কূটনীতিকের অনুরোধে।

বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ানোর প্রেক্ষাপটে জামায়াত আমির নিশ্চিত করেছেন, চলতি বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়। তবে অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে তার সাক্ষাৎ প্রকাশ্যে হলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলে জানান তিনি।

ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

এ বিষয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করা হয়নি। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে পড়তে আমরা আগ্রহী নই। বরং সব দেশকে সম্মান করে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই আমাদের লক্ষ্য।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ