বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামের প্রতিবেদনে বিবিসি জানায়, দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৯১ সালে নিজের দলকে নেতৃত্ব দিয়ে টানা ২০ বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হন। বিবিসি আরও জানায়, মৃত্যুর আগে চিকিৎসকেরা তার অবস্থা ‘চরম সংকটাপন্ন’ বলে উল্লেখ করেছিলেন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বয়স ও শারীরিক জটিলতার কারণে একই সময়ে একাধিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না বলেও প্রতিবেদনে বলা হয়। অসুস্থতা সত্ত্বেও তার দল এর আগে জানিয়েছিল, তিনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অংশ নিতে চান।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে তার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিক হিসেবে শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে ধরা হয়। রয়টার্স আরও জানায়, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি লিভারের সিরোসিসে আক্রান্ত ছিলেন এবং পাশাপাশি আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদ্যন্ত্রের সমস্যাও ছিল।
ফরাসি বার্তা সংস্থা এএফপি ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে একটি কালের অবসান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জানায়, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়, তিনি আগামী বছরের নির্বাচনের পর আবারও দেশকে নেতৃত্ব দেওয়ার আশা পোষণ করছিলেন। দক্ষিণ এশিয়ার এই দেশটির অস্থিতিশীল ক্ষমতার লড়াইয়ে কয়েক দশক ধরে তিনি ছিলেন এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তার চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই হতে যাচ্ছিল প্রথম নির্বাচন। দীর্ঘদিনের অসুস্থতা ও কারাবাস সত্ত্বেও খালেদা জিয়া গত মাসে ফেব্রুয়ারির নির্বাচনে প্রচারণায় নামার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ওই নির্বাচনে বিএনপি এগিয়ে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দীর্ঘদিনের অসুস্থতার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়, তার বয়স হয়েছিল ৮০ বছর এবং আগামী বছরের নির্বাচনে তিনি বড় ধরনের জয় পেয়ে আবারও দেশকে নেতৃত্ব দিতে পারেন—এমন ধারণাও তখন রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল। এনডিটিভি আরও জানায়, গত ২৩ নভেম্বর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর টানা ৩৬ দিন তিনি চিকিৎসাধীন ছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এখন পর্যন্ত তিনটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন এবং তিনি দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা রেখে গেছেন।
এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান, পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ, আমিরাতি দৈনিক গালফ নিউজসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন