ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ বিদায়ে অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর শিগগিরই ঢাকা সফরে আসবেন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আন্তর্জাতিক প্রতিনিধিদের এই আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪০ দিন ধরে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ বিদায়ে অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর শিগগিরই ঢাকা সফরে আসবেন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আন্তর্জাতিক প্রতিনিধিদের এই আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪০ দিন ধরে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ