ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর গভীর শোক

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর গভীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের ন্যাশনাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় দেশের উন্নয়ন ও রাজনৈতিক ধারাকে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রাহুল গান্ধী তাঁর পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এছাড়া, ভারতের কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া এক মাসের বেশি সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সব প্রচেষ্টাকে ব্যর্থ করে মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর গভীর শোক

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের ন্যাশনাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় দেশের উন্নয়ন ও রাজনৈতিক ধারাকে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রাহুল গান্ধী তাঁর পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এছাড়া, ভারতের কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া এক মাসের বেশি সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সব প্রচেষ্টাকে ব্যর্থ করে মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ