ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়ার মৃ/ত্যু'তে নরেন্দ্র মোদির শোক

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃ/ত্যু'তে নরেন্দ্র মোদির শোক
চিত্র : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

নরেন্দ্র মোদি তার শোকবার্তায় লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি আল্লাহ যেন তাঁর পরিবারকে দান করেন—এ কামনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথাও স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন, তাঁর দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে। শোকবার্তার শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার মৃ/ত্যু'তে নরেন্দ্র মোদির শোক

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

নরেন্দ্র মোদি তার শোকবার্তায় লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি আল্লাহ যেন তাঁর পরিবারকে দান করেন—এ কামনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথাও স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন, তাঁর দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে। শোকবার্তার শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ