রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে চলমান শান্তি সংলাপ ভেস্তে দিতেই মস্কো এমন বক্তব্য দিচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক বিবৃতিতে দাবি করেন, সোমবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে অবস্থিত পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী ৯১টি বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করে। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার আগেই সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে ল্যাভরভ আরও বলেন, এই ঘটনার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপ নিয়ে নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করবে মস্কো। বিবৃতিতে তিনি কিয়েভকে ‘অপরাধী গ্যাং দ্বারা পরিচালিত’ উল্লেখ করে দাবি করেন, ইউক্রেন সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে।
ল্যাভরভের বক্তব্যের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এসব অভিযোগকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এটি ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাত ছাড়া কিছুই নয় এবং এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এ ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে। এসব অপচেষ্টায় কোনো লাভ হবে না উল্লেখ করে জেলেনস্কি বলেন, বিশ্ব ইতোমধ্যে রাশিয়ার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত এবং ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথে কোনো বাধাই আর মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইউক্রেনে যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০ দফার একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন। ওই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এই বৈঠকের কয়েক ঘণ্টা পরই নভগোরোদে পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের ঘটনা সামনে আসে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন