ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৬

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়াও দগ্ধ অবস্থায় আরও তিনজনকে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজের উদ্ধৃতি দিয়ে রয়টার্স।

মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, রবিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ওই বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ ইতোমধ্যে আগুনের সূত্রপাত এবং ঘটনাস্থল খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে।

ইন্দোনেশীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভি অগ্নিকাণ্ডের সময়ের একটি ভিডিও সম্প্রচার করেছে। ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা পুরো ভবনকে গ্রাস করেছে। সেই সময় ভেতরে থাকা বাসিন্দারা জীবন রক্ষার জন্য চিৎকার করে সাহায্য চাইছিলেন।

মানাদো ফায়ার সার্ভিসের প্রধান জিমি রতিনসুলু জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের অধিকাংশ মানুষ বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন। তারা দ্রুত বের হতে না পারায় ভবনের ভেতরে আটকা পড়ে নিহত হন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৬

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়াও দগ্ধ অবস্থায় আরও তিনজনকে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজের উদ্ধৃতি দিয়ে রয়টার্স।

মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, রবিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ওই বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ ইতোমধ্যে আগুনের সূত্রপাত এবং ঘটনাস্থল খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে।

ইন্দোনেশীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভি অগ্নিকাণ্ডের সময়ের একটি ভিডিও সম্প্রচার করেছে। ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা পুরো ভবনকে গ্রাস করেছে। সেই সময় ভেতরে থাকা বাসিন্দারা জীবন রক্ষার জন্য চিৎকার করে সাহায্য চাইছিলেন।

মানাদো ফায়ার সার্ভিসের প্রধান জিমি রতিনসুলু জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের অধিকাংশ মানুষ বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন। তারা দ্রুত বের হতে না পারায় ভবনের ভেতরে আটকা পড়ে নিহত হন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ