বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণের জন্য সিলেটে থাকা পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে নিজের বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন। তিনি জানান, কয়েক বছরের অমীমাংসিত মতপার্থক্যের কারণে তিনি স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদ আবেদন করেছেন। ভবিষ্যতে সানিয়াকে তার স্ত্রী হিসেবে উল্লেখ না করার অনুরোধও জানিয়েছেন তিনি।
ইমাদ আরও বলেন, ব্যক্তিগত বিষয়ে সম্মান প্রদর্শন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন। সন্তানদের দায়িত্বশীলভাবে দেখভাল করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এর কয়েক ঘণ্টার মধ্যে সানিয়া আশফাক নিজের ইনস্টাগ্রামে মন্তব্য করেন। তিনি দাবি করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তাদের দাম্পত্য ভেঙে দিয়েছে। সানিয়া জানান, তিনি এবং তার সন্তানরা মানসিক ও পারিবারিক চাপে পড়েছেন। পাশাপাশি আইনগত প্রক্রিয়া এখনো চলমান এবং সত্য নির্ধারণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলা ইমাদ ওয়াসিম ২০১৯ সালে সানিয়ার সঙ্গে বিয়ে করেছিলেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন