ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি শুরু

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি শুরু
চিত্র : সংগৃহীত

রূপগঞ্জের পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ১ জানুয়ারি শুরু হবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এবারের মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া অন-স্পট টিকিটের পাশাপাশি অনলাইনে ই-টিকিটিং-এর ব্যবস্থা করা হয়েছে, যেখানে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করা যাবে।

বাণিজ্য সচিব আরও জানান, ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিসও যুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইপিবি ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং ইপিবি মহাপরিচালক বেবি রাণী কর্মকার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি শুরু

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

রূপগঞ্জের পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ১ জানুয়ারি শুরু হবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এবারের মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া অন-স্পট টিকিটের পাশাপাশি অনলাইনে ই-টিকিটিং-এর ব্যবস্থা করা হয়েছে, যেখানে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করা যাবে।

বাণিজ্য সচিব আরও জানান, ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিসও যুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইপিবি ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং ইপিবি মহাপরিচালক বেবি রাণী কর্মকার উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ