ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা ডিআর কঙ্গোর নাগরিকদের ওপর

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫

যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা ডিআর কঙ্গোর নাগরিকদের ওপর

যুক্তরাজ্য অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়ায় পর্যাপ্ত সহযোগিতা না করার কারণে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) নাগরিকদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। শনিবার রাতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিআর কঙ্গো ফেরত প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যার মধ্যে ভিসা সম্পূর্ণ বন্ধের সম্ভাবনাও রয়েছে। এই বিধিনিষেধের কারণে দেশটির ভিআইপি ও নীতিনির্ধারকরা যুক্তরাজ্যের ভিসার বিশেষ সুবিধা হারাবেন এবং সব নাগরিকের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়ার সুবিধাও বাতিল হবে।

গত নভেম্বর মাসে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সতর্ক করে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের ফেরত নিতে না হলে ডিআর কঙ্গো, অ্যাঙ্গোলা ও নামিবিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে অ্যাঙ্গোলা ও নামিবিয়া তাদের প্রক্রিয়া উন্নত করার কারণে এ ধরনের বিধিনিষেধের আওতায় আসেনি।

ব্রিটিশ মন্ত্রণালয় জানায়, ডিআর কঙ্গোসহ কিছু আফ্রিকান দেশ হাজার হাজার অবৈধ অভিবাসী ও অপরাধীর ফেরত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে। প্রক্রিয়া ধীর, অগ্রহণযোগ্য এবং জটিল হওয়ায় দেশগুলো কার্যত নিজেদের নাগরিকদের বহিষ্কারের প্রক্রিয়া আটকে রেখেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, ‘‘অ্যাঙ্গোলা ও নামিবিয়াকে সহযোগিতার জন্য ধন্যবাদ। এবার ডিআর কঙ্গোর পালা। যারা দেশে থাকার যোগ্য নয়, তাদের অবশ্যই ফেরত নিতে হবে। না হলে তারা বিশেষাধিকার হারাবেন।’’

ব্রিটেন এই পদক্ষেপকে নবনির্মিত অভিবাসন নীতির অংশ হিসেবে নিয়েছে। উল্লেখ্য, ব্রিটেনে অভিবাসন ইস্যু সম্প্রতি তীব্র বিতর্কের সৃষ্টি করেছে এবং এটি কট্টর ডানপন্থী রিফর্ম ইউকে দলের প্রতি সমর্থন বাড়াতে সাহায্য করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা ডিআর কঙ্গোর নাগরিকদের ওপর

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ