দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন নুজহাত আনোয়ার। তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর সাবেক কর্মকর্তা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৮ ডিসেম্বর নুজহাত আনোয়ারকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ দেয়। এক বছরের বেশি সময় শূন্য থাকার পর রোববার (২৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব পালন করেন বিএসইসির সাবেক কর্মকর্তা এটিএম তারিকুজ্জামান। পুঁজিবাজারে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন তারিকুজ্জামান গত বছরের ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেন। এরপর থেকে ডিএসইর এমডি পদটি শূন্য ছিল।
নুজহাত আনোয়ারের আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আইএফসিতে দায়িত্ব পালনকালে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন।
আইএফসিতে তার কর্মজীবনের অংশ হিসেবে তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা ও টেকসই বিনিয়োগ কর্মসূচি সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নেও তার অবদান উল্লেখযোগ্য।
নুজহাত আনোয়ার ক্যাপিটাল ব্যবস্থাপনা, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন বিষয়ে বিশেষ দক্ষতার অধিকারী। কর্মজীবনের শুরুতে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর বিভিন্ন সিনিয়র ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন