ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দক্ষ ও সৎ মানবসম্পদ তৈরির নির্ভরযোগ্য কেন্দ্র বুটেক্স : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫

দক্ষ ও সৎ মানবসম্পদ তৈরির নির্ভরযোগ্য কেন্দ্র বুটেক্স : শিক্ষা উপদেষ্টা
চিত্র : সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অল্প সময়ের মধ্যেই প্রমাণ করেছে—বিশেষায়িত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান কীভাবে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হতে পারে।

শনিবার বুটেক্সের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বুটেক্স বর্তমানে দেশের বস্ত্র ও পোশাক শিল্পের জন্য দক্ষ, সৎ ও নেতৃত্বগুণসম্পন্ন মানবসম্পদ তৈরির একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, চীনের ফাইবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ার প্রফেসর অধ্যাপক ড. জুঙ্গাই ওয়াং। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

এছাড়া বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিশিষ্ট অতিথি এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্যে অধ্যাপক ড. সি আর আবরার বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বস্ত্রশিক্ষার শতবর্ষী ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, ১৯১১ সালে জেলা উইভিং স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা নানা ঐতিহাসিক ধাপ অতিক্রম করে আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে এসে পূর্ণতা লাভ করেছে। তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার ভিত্তি সুদৃঢ় করতে বিভিন্ন ছাত্র আন্দোলনের ভূমিকার কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সমাবর্তনে সদ্য স্নাতকপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা কেবল একটি ডিগ্রির অধিকারী নন; বরং একটি গৌরবময় উত্তরাধিকার বহন করছেন এবং দেশের ভবিষ্যৎ শিল্প ও অর্থনীতিকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব গ্রহণ করেছেন। সততা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে কাজ করে দেশের প্রয়োজনে উদ্ভাবনী সমাধান দেওয়াই হবে তাদের প্রধান অঙ্গীকার।

তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা, চতুর্থ শিল্পবিপ্লব, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদনের মতো সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার সামর্থ্য বুটেক্সের স্নাতকদের মধ্যেই নিহিত রয়েছে।

অনুষ্ঠানের শেষে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সদ্য স্নাতকপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দক্ষ ও সৎ মানবসম্পদ তৈরির নির্ভরযোগ্য কেন্দ্র বুটেক্স : শিক্ষা উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ