ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির মামলায় ১৫ বছরের দণ্ড চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির মামলায় ১৫ বছরের দণ্ড চূড়ান্ত
নাজিব রাজাক

বহুল আলোচিত 1Malaysia Development Berhad (1MDB) দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড চূড়ান্ত করেছে হাইকোর্ট। রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া এবং তা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বিচার চলাকালীন আদালত প্রমাণ পায় যে নাজিব তার ক্ষমতার অপব্যবহার করে 1MDB তহবিলকে ব্যক্তিগত ও রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করেছেন।

মামলার রায়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগের প্রতিটিতে ১৫ বছর করে এবং অর্থপাচারের ২১টি অভিযোগে প্রতিটিতে পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে দণ্ডগুলো একই সঙ্গে চলবে, ফলে সর্বোচ্চ ১৫ বছরই ভোগ করতে হবে সাবেক এই নেতাকে। পাশাপাশি তাকে কয়েক বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে, যা পরিশোধে ব্যর্থ হলে কারাদণ্ডের মেয়াদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আদালত আরও নির্দেশ দেয়, রাষ্ট্রীয় তহবিল থেকে নেয়া অর্থ ফেরতের প্রক্রিয়াও তাকে সম্পন্ন করতে হবে।

বর্তমানে নাজিব আগের আরেক দুর্নীতি মামলার সাজা ভোগ করছেন। নতুন ঘোষিত ১৫ বছরের দণ্ড তার বর্তমান সাজা শেষ হওয়ার পর কার্যকর হবে। রায় ঘোষণার পর নাজিব রাজাক দাবি করেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং এ মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

1MDB কেলেঙ্কারি মালয়েশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ইস্যু। বিলিয়ন ডলারের এই দুর্নীতি মামলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও একাধিক দেশও তদন্ত চালিয়েছে। নাজিবের বিরুদ্ধে এ রায়কে দেশটির দুর্নীতিবিরোধী অবস্থানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, রায়ের প্রভাব মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও পড়তে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির মামলায় ১৫ বছরের দণ্ড চূড়ান্ত

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

বহুল আলোচিত 1Malaysia Development Berhad (1MDB) দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড চূড়ান্ত করেছে হাইকোর্ট। রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া এবং তা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বিচার চলাকালীন আদালত প্রমাণ পায় যে নাজিব তার ক্ষমতার অপব্যবহার করে 1MDB তহবিলকে ব্যক্তিগত ও রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করেছেন।

মামলার রায়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগের প্রতিটিতে ১৫ বছর করে এবং অর্থপাচারের ২১টি অভিযোগে প্রতিটিতে পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে দণ্ডগুলো একই সঙ্গে চলবে, ফলে সর্বোচ্চ ১৫ বছরই ভোগ করতে হবে সাবেক এই নেতাকে। পাশাপাশি তাকে কয়েক বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে, যা পরিশোধে ব্যর্থ হলে কারাদণ্ডের মেয়াদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আদালত আরও নির্দেশ দেয়, রাষ্ট্রীয় তহবিল থেকে নেয়া অর্থ ফেরতের প্রক্রিয়াও তাকে সম্পন্ন করতে হবে।

বর্তমানে নাজিব আগের আরেক দুর্নীতি মামলার সাজা ভোগ করছেন। নতুন ঘোষিত ১৫ বছরের দণ্ড তার বর্তমান সাজা শেষ হওয়ার পর কার্যকর হবে। রায় ঘোষণার পর নাজিব রাজাক দাবি করেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং এ মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

1MDB কেলেঙ্কারি মালয়েশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ইস্যু। বিলিয়ন ডলারের এই দুর্নীতি মামলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও একাধিক দেশও তদন্ত চালিয়েছে। নাজিবের বিরুদ্ধে এ রায়কে দেশটির দুর্নীতিবিরোধী অবস্থানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, রায়ের প্রভাব মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও পড়তে পারে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ