জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আয়োজিত সন্ত্রাসবিরোধী সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকে দেশের সব রাজ্যের পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীকে একীভূত কাঠামোর আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াই চালাতে হলে কেন্দ্র ও রাজ্যের সব তদন্তকারী সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।
অমিত শাহ বলেন, সারা দেশে একটি অভিন্ন সন্ত্রাসবাদবিরোধী স্কোয়াড (এটিএস) কাঠামো গড়ে তোলা জরুরি। এর মাধ্যমে প্রতিটি রাজ্যের পুলিশ বাহিনী সন্ত্রাসবাদ মোকাবিলায় একই মানের প্রস্তুতি ও সক্ষমতা অর্জনের সুযোগ পাবে। তিনি জানান, এমন সমন্বিত কাঠামো বাস্তবায়িত হলে সংগঠিত অপরাধ ও সন্ত্রাসবাদকে ‘৩৬০ ডিগ্রি আক্রমণ’-এর মাধ্যমে মোকাবিলা করা সম্ভব হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, আলাদা আলাদা ভাবে তদন্ত পরিচালনার পরিবর্তে এক ছাদের নিচে সন্ত্রাসবিরোধী তদন্ত পরিচালিত হলে তা আরও কার্যকর হবে। তিনি দাবি করেন, এই ধরনের সমন্বিত অভিযানের ফলে সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দুর্বল হবে এবং অনেক ক্ষেত্রে তাদের দেশ ছাড়তে বাধ্য হতে হবে।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, সন্ত্রাসবাদকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি প্রতিটি রাজ্যের পুলিশপ্রধানকে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান। তার ভাষায়, সারা দেশে অভিন্ন এটিএস কাঠামো গড়ে উঠলে প্রতিটি স্তরে সমান প্রস্তুতি ও সমন্বয় নিশ্চিত করা যাবে।
একই সঙ্গে সাম্প্রতিক পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে অমিত শাহ পাকিস্তানের সমালোচনা করেন। তিনি বলেন, সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধে আন্তর্জাতিক পর্যায়েও চাপ বাড়ানো প্রয়োজন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য পুলিশ বাহিনী প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে এই প্রযুক্তিনির্ভর সমন্বিত কাঠামো সন্ত্রাস দমনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন