ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আসাম বাংলাদেশের অংশ হতে পারে : মুখ্যমন্ত্রীর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫

আসাম বাংলাদেশের অংশ হতে পারে : মুখ্যমন্ত্রীর শঙ্কা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকায় রাজ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন, জনসংখ্যার এই প্রবণতা অব্যাহত থাকলে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। এই মন্তব্য নতুন করে সীমান্ত ও অভিবাসন বিতর্ক উসকে দিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী জানান, “আসামে বর্তমানে জনসংখ্যার ৪০ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই সংখ্যা আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে রাজ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।” তিনি আরও বলেন, গত পাঁচ বছর ধরেই তিনি এই প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন।

এদিন বাংলাদেশের এক নেতার মন্তব্যের প্রেক্ষিতে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার কোনো হুমকি ভারত মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা উচিত—এমন ধারণা সম্পূর্ণ ভুল ও অবাস্তব।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন’ করে সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া। তিনি আরও উল্লেখ করেছেন, উত্তর-পূর্বাঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংকীর্ণ শিলিগুড়ি করিডরের মাধ্যমে সংযুক্ত, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এসব বক্তব্য ঘিরে আসামসহ পুরো উত্তর-পূর্বাঞ্চলে অভিবাসন, জনসংখ্যা পরিবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আসাম বাংলাদেশের অংশ হতে পারে : মুখ্যমন্ত্রীর শঙ্কা

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ