ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘মাদক তো নয়, খেলাধুলা করি-মাদকমুক্ত দেশটা গড়ি’ প্রতিপাদ্যে ১৩ সেপ্টেম্বর উদ্বোধন

ছবি: বালাদুল আমিন

‘মাদক তো নয়, খেলাধুলা করি—মাদকমুক্ত দেশটা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতা তৈরিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া, কিশোর অপরাধসহ নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতেও খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, জেলার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, ক্রীড়াক্ষেত্রে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর  রবিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন।

এ ছাড়া চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এবং সংরক্ষিত মহিলা আসন-০৫-এর সংসদ সদস্য জনাব নেওয়াজ হালিমা আরলীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর লোগো উন্মোচন ও অফিসিয়াল থিম সং প্রকাশ করা হয়। পাশাপাশি টুর্নামেন্টের খেলার সময়সূচিও সাংবাদিকদের অবহিত করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের লোগোর মাধ্যমে খেলাধুলার প্রতি অঙ্গীকার, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়েছে।

অন্যদিকে টুর্নামেন্টের থিম সংয়ে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা, সুস্থতা, উদ্দীপনা, সম্প্রীতি ও ইতিবাচক চেতনা তৈরির বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও যৌতুক প্রতিরোধের বিষয়ও এতে তুলে ধরা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা ক্রীড়া অফিসার এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হ্যাজিসহ সংশ্লিষ্টরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘মাদক তো নয়, খেলাধুলা করি-মাদকমুক্ত দেশটা গড়ি’ প্রতিপাদ্যে ১৩ সেপ্টেম্বর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ