ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, দুই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ, অপসারণ ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে সদর হাসপাতাল রোড এলাকায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা না থাকায় দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলাগুলোর মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে ব্যবস্থাপনা করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, দুই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ, অপসারণ ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে সদর হাসপাতাল রোড এলাকায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা না থাকায় দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলাগুলোর মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে ব্যবস্থাপনা করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ