নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণ করায় চারটি পরিবহনের চালককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি শব্দদূষণ রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে বরুনকান্দি বাইপাস এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে চারটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে পরিবহন চালক ও সাধারণ মানুষের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া শব্দদূষণ প্রতিরোধে পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন