গাজীপুরের কালিয়াকৈরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আসাদুল্লাহ (২৬) নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে, বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় আহতরা হলেন সিএনজিচালক শাকিল (৩৫), খোকন মিয়া (২২) ও আসাদুল ইসলাম (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে কালিয়াকৈর বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি মাওনার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সামনাসামনি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়েমুচড়ে পাশের ধানখেতে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন মারা যান। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
###

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন